ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ মদসহ আ.লীগ নেতা সেনাবাহিনীর হাতে আটক


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ১২:৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তরসুর নামক এলাকায় একটি ক্লাব থেকে বিপুল পরিমান অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ওই ক্লাবে সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম অভিযানে এসব অবৈধ মদ, ৩৪৫ ইউএস ডলার ও নগদ ৪৫ হাজার টাকা জব্দ করে সেনাবাহিনী।

এ সময় সেনাবাহিনী উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের অমরেন্দু পালের ছেলে মিঠুন পালকে আটক করে।সে উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হিসবে দায়িত্বরত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল মদপান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে। পরে সেও এলাকাবাসীর হাতে জখম হয়। মদ কোথায় থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে সেখানে অভিযান চালালে এসব অবৈধ মদসহ অনান্য দ্রবাদি জব্দ করা হয় বলে তিনি জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত