নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো যেন গ্রাফিতির গ্যালারী
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ভবনসহ বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। বাংলাদেশ সবার, এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। ছাত্রসমাজ একতাবদ্ধ হয়েছে সকল অনিয়মের বিরুদ্ধে। শিক্ষার্থীদের ভাষ্য, ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্ররাজনীতি থাকবে না। সব রাজনৈতিক ছাত্র সংগঠনের গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলা হবে।
এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। দেয়ালে লেখা দলীয় নাম এবং স্লোগান মুছে ফেলা হচ্ছে। গ্রাফিতির স্লোগানগুলোর মধ্যে রয়েছে- কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, জুলাই বিপ্লব, ফ্যাসিস্টকে তাড়িয়েছি এখন ফ্যাসিস্ট ব্যবস্থাকেও তাড়ানো হবে, ছাত্র জনতা জুলাই বিপ্লব, শহীদের রক্ত, হবে নাকো ব্যর্থ, শিক্ষক রাজনীতি নিপাত যাক, স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো, গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, পানি লাগবে পানি!, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণপ্রকৃতি, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে দর্শনার্থীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।
শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েক দিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান সবাই। তাই অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা। ফোকলোর বিভাগের অন্য এক শিক্ষার্থী দেয়ালে গ্রাফিতি অঙ্কনের ফান্ডিং নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে গ্রাফিতি ও দেওয়াল লিখন কার্যক্রম চলছে। তাদের সঙ্গে যুক্ত আছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা