মোহাম্মদপুরে আসামি ধরতে এসে টাকার সন্ধান পায় পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডে এক সাবেক সিনিয়র সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মূদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী।
এর আগে বিকেলে এই বাসায় পল্টন থানার একটি মামলার আসামি থাকার তথ্যে অভিযান চালায় পুলিশ। অভিযানে আসামি না পেলেও বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তারা বাসায় আসেন।
বাসার মালিক ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। তবে অভিযানের সময়ে তিনি ও তার পরিবারের কেউ ছিলো না। গত কয়েক বছর ধরে বাসাটি খালি ছিলো।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ দাবি করেছে, সাবেক সচিবের বাসা থেকে নগদ তিন কোটি এক লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এছাড়াও ইউএস ডলার তিন হাজার, মালেশিয়ান রিংগিত এক হাজার ৩২০, সৌদি রিয়াল দুই হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার চার হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার এক হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯। বিদেশি মুদ্রার টাকার পরিমাণে ১০ লাখ তিন হাজার ৩০৬।
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা অভিযানের বিষয় কোনো মন্তব্য করতে রাজি হন নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই বাসায় উদ্ধার হওয়া টাকা গণনার কাজ চলমান রয়েছে। স্থানীয় কয়েকজনে বলেন,কয়েকদিন ধরে এই বাসায় কিছু লোক আসা-যাওয়া করেছিল। এদের সন্দেহ হয়েছিলো। স্থানিয়রা বলেন, সর্বশেষ আজকে যখন পুলিশ ও দুদক পরিচয় দিয়ে কিছু লোক প্রবেশ করে তখন তারা ওই বাসার ঢুকতে চাচ্ছিল কিন্তু স্থানীয়দের ঢুকতে দোওয়া হচ্ছিল না। তখন স্থানীয় লোকজন সেনাবাহিনীকে কল করলে সেনাবাহিনী এসে পুরো বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এসময় রাস্তার পাশে শত শত উৎসুক জনতা ভিড় করে এলাকাটিতে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ