ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলের দুই রিসোর্টে অভিযানে ২১ নারী-পুরুষ আটক


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:২৭

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দুটি রিসোর্টে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানকালে অবাঞ্ছিত ১১ নারী ও ১০ পুরুষকে আটক করা হয়েছে।শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকার গ্রিণ প্যালেস টি রিসোর্ট এবং টংথাই রিসোর্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানার উত্তরসুর গ্রামের মীর মোহাম্মদ আবদুর রউফ, একই থানার সুরভীপাড়ার আয়শা বেগম, হবিগঞ্জের চুনারুঘাট থানার জয়লালচান গ্রামের জাবেদ মিয়া ও উলুকান্দির ফয়সাল মিয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধাপা ইদরাপুল গ্রামের নুসরাত জাহান ইশা, নরসিংদীর শিবপুর থানার কুমরাদি গ্রামের আফছানা, পাবনার সুজানগর থানার সুমি আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কুলাশিলের সানজিদা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুরের কোয়াচপুরের স্বপন সূত্রধর, ঢাকার হাজারীবাগ থানার হাজারিবাগের ফাহিম ইসলাম, একই থানার গনকটলি লেনের তানভীর আহমদ ও এনায়েতগঞ্জের সঞ্জয় রায়, শরীয়তপুর জেলার নড়িয়া থানার গোড়াগাঁও’র রাহাত সিকদার, মৌলভীবাজার সদরের আমতৈল গ্রামের আবদুল্লাহ, কুলাউড়ার আকিলপুরের আবদুল্লাহ, সিরাজগঞ্জের সলংগা থানার চরভেরা গ্রামের ইসরাত জাহান মিতু, রাঙ্গামাটি জেলার লংগুদু করলাছড়ি গ্রামের জান্নাত আক্তার, চট্টগ্রারে চকরিয়া থানার খারবাং গ্রামের তাসনিম আক্তার, বরিশাল জেলার কাউনিয়া থানার কাউনিয়া গ্রামের রাত্রি আক্তার ও পাখি আক্তার, খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি থানার ফটিকছড়ি গ্রামের তাসফিয়া। জানা যায়, শ্রীমঙ্গলের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মেজবা, বিজিবির মেজর এমরান ও শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মূলত নারায়নগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ধরার জন্য অভিযানটি পরিচালনা করা হয়। তবে শামীম ওসমানকে পাওয়া না গেলেও রিসোর্ট দুটি থেকে অবাঞ্ছিত ২১ নারী-পুরুষ আটক হয়। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম বিক্রি করে গ্রিণ প্যালেস টি রিসোর্ট ও টংথাই রিসোর্টের মালিকরা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। উপজেলা আওয়ামী লীগের নেতাদের ও শ্রীমঙ্গল থানা পুলিশকে মাসোহারা দিয়ে এই ব্যবসা চালানো হতো। শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের