ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ডোবা থেকে পুলিশ সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৪৪

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে মোঃ কামরুল হাসান(২৩) নামে এক পুলিশ সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) সকালের দিকে পুলিশ সদস্যের বাড়ির পাশের একটি ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কামরুল হাসান উপজেলার সোমভাগ ইউনিয়নের কংশপট্টি গ্রামের মৃত রুস্তম আলী'র ছেলে। তিনি এপিবিএন- ১ ঢাকায় কর্মরত রয়েছেন। এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্ত্রী নারগিস আক্তারকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিকভাবে গেল বছর পাশের গ্রামের লাবু মিয়ার মেয়ে নার্গিস আক্তার (২২) কে বিয়ে করেন কামরুল। বিয়ের পর থেকেই কামরুল ও নার্গিসের মাঝে বিভিন্ন কারণে সন্দেহের ডানা বাঁধতে থাকে। এতেই পারিবারিক কলহ লেগেই থাকতো। তবে এটা পরিকল্পিত হত্যাকান্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে নিহত কামরুলের স্ত্রী নার্গিসকে আটক করেন ধামরাই থানা পুলিশ।
নিহত কামরুল হাসানের স্ত্রী নার্গিস আক্তার বলেন, মুখে মাস্ক পড়া দুইজন কামরুলকে খুন করেছে। এই কথা প্রকাশ করলে তারা আমার পরিবার ও শ্বশুর বাড়ির বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে ধামরাই থানার উপ- পরিদর্শক ( এস আই)  নাসির বলেন, এ ঘটনায় সন্দেহভাজন স্ত্রীকে আটক করা হয়েছে এবং নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এবিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ