ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবির হল থেকে মদের বোতল ও অস্ত্র উদ্ধার


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৪ দুপুর ৩:৩৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ছাত্রলীগের নেতাদের রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র,  মদের বোতল,কনডম এবং নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উদ্ধারকৃত দেশীয় ও আগ্নেয়াস্ত্র সমূহ সেনাবাহিনীকে এবং মদের বোতল ও নেশাদ্রব্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনীর ক্যাপ্টেন সোহানুর রহমান ও ইবি থানার এস আই মেহেদী হাসানের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সমূহ হস্তান্তর করা হয়। 
জানা যায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের নিয়ন্ত্রণ নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাখা ছাত্রলীগের নেতাদের রুমের তালা ভেঙে ভেতরে অভিযান চালায়। এসময় বিভিন্ন রুম থেকে ১০ টি রামদা, ৫ টি চাপাতি, ৫০ পিস রড, ২টি হকিস্টিক, ১টি চাইনিজ কুড়াল, ২টি হ্যান্ড স্টিক, ২০০ গ্রাম পেট্রোল, ১টি দেশীয় অস্ত্র, ৬টি বুলেট ও ১টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়াও ২০টি মদের বোতল, ৯টি ইয়াবা স্টিক, প্রায় ৫০০ গ্রাম গান পাউডার, ২ বোতল ফেন্সিডিল এবং জন্ম নিরোধক দ্রব্য পাওয়া যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে তারা এসে উদ্ধারকৃত দ্রব্যাদি নিয়ে যায়। 
অস্ত্র উদ্ধারের ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে এরকম অস্ত্র পাওয়া যাবে আমরা তা ভাবতেই পারিনি। যারা এই অস্ত্র নিয়ে এসেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভবিষ্যতে কেউ যেন ক্যাম্পাসে এরকম অপরাজনীতি করতে না পারে সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর রাখার দাবী জানাই।ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, সরকার পতনের পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড নেতাদের বিভিন্ন রুম থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে। প্রথম দফায় উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সমূহ আমরা সেনাবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাদের সাথে নিয়ে বাকী রুমগুলোতেও অভিযান চালানো হবে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড