হাটহাজারীতে উদ্ধারকৃত মেছোবাঘের মৃত্যু
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌর সদরের ৭নং ওয়ার্ডের মুন্সীর মসজিদের আনিস বাঁধ এলাকায় গাড়ির ধাক্কায় একটি মেছোবাঘ দুর্ঘটনায় পতিত হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় বন বিভাগ উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে আহত অবস্থায় মেছোবাঘটিকে নিয়ে এলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মেছোবাঘটি রাতের অন্ধকারে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মন্সীর মসজিদ আনিসের বাঁধ এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে খালে পাশে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পৌর কর্তৃপক্ষকে জানালে পৌর কতৃপক্ষ বন বিভাগকে অবহিত করলে আহত মেছোবাঘটিকে উদ্ধার করে মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ে আসার পর কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেস। পরে ময়নাতদন্ত শেষে মেছোবাঘটি মাটিচাপা দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. রাজিব ফারাবী জানান, আহত মেছোবাঘটি মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বন বিভাগ। পরে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করি। শরীরে আঘাত লাগার কারণে রক্তক্ষরণ হওয়ায় মেছোবাঘটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে হাটহাজারী সহ-বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন জানান, সোমবার রাত ২টার দিকে খবর পেয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের নেয়া হলে কর্ত্যবরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মেছোবাঘটিকে মাটিচাপা দেয়া হয়।
জামান / জামান
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড