ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ ৬৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শান্তি মিছিল অনুষ্ঠিত


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৭-৮-২০২৪ দুপুর ৪:৪৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা ও ডেমরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের পক্ষে বিএনপি'র উদ্যোগে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য শান্তি মিছিল করেন ঢাকা মহানগর দক্ষিণ ৬৪ নং ওয়ার্ড বিএনপি। গত কাল ১৬ আগস্ট বিকাল ৪:০০টা সময় এলাকার বিভিন্ন স্থানে শান্তি মিছিল হয়।
শান্তি মিছিল শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের আত্মার শান্তি এরং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সিনিয়র যুগ্ন- আহবায়ক আলহাজ্ব নবী উল্ল্যাহ্ নবীর  নির্দেশনায় এ শান্তি মিছিল হয়। এতে উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইসমাইল ভুইয়া তুহিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল মিয়া, সহ-সভাপতি এনামুল হক এনাম, যুগ্ন-সাধারণ সম্পাদক ফিরোজ আলম, মামুন হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক হাতেম আলী শিকদার রানা, মোশাররফ হোসেন সাজু, দপ্তর সম্পাদক লোকমান,যুবদল সদস্য সচিব ফায়েল হোসেন, সদস্য আনোয়ারুল করিম ববি, ৪ নং ইউনিট সাধারণ সম্পাদক সেলিম খান সহ ছাত্রদল,যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ৬৪ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া তুহিন তার বক্তব্যে বলেন, স্বৈরাচার হাসিনার সরকার আমার বিরুদ্ধে ১০৯ টি মিথ্যা মামলা দিয়েছে।আমার বাড়িতে একাধিকবার হামলা এবং আমার পরিবারের উপর বিভিন্ন সময় পুলিশ ও আওয়ামী গুন্ডাদের দিয়ে বিভিন্ন সময় নির্যাতন করেছে।ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই আন্দোলনে যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি