ছাত্র আন্দোলন থামাতে অবৈধঅস্ত্র সরবরাহ করত ইসমাইল
লেগুনার হেলপার থেকে হাজার কোটি টাকার মালিক
উত্তরের যুবলীগ সেক্রেটারি ইসমাইল হোসেন যার দাপটে আতঙ্কিত থাকতো সাধারণ মানুষ দলীয় পদ ব্যবহার করে এমন কোন অপরাধ নেই যা ইসমাইল করেনি। সামান্য লেগুনার হেলপার থেকে প্রায় হাজার কোটি টাকার মালিক ইসমাইল, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সে সরবরাহ করেছে অবৈধ অস্ত্র। উত্তরা আজমপুর, কুড়িল, মিরপুর-১০ তার প্রত্যক্ষ মদদে যুবলীগ, ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছে ইসমাইল ও তার ক্যাডাররা। খোঁজ নিয়ে জানা যায় আন্দোলনের শুরু থেকে সে আন্দোলনকারীদের বাসাবাড়ীতে গিয়ে মারধর ও হুমকি দিয়ে আসতো।
শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে আছে ইসমাইল ও উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়, অনুমান করা হচ্ছে তারা দেশে আছে। ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিরোধী মতের হাজার হাজার নেতাকর্মীদের মিথ্য মামলা হয়রানী ব্যবসা প্রতিষ্ঠান ও জমি দখলের অভিযোগ আছে। ইসমাইল হোসেনের অস্টোলিয়া, আমেরিকা ও নিউজিল্যান্ডে রয়েছে বিলাসবহুল বাড়ী। তার ৩জন সন্তানের মধ্যে একজন পড়ে অস্টোলিয়া অন্যজন নিউজিল্যান্ডে। দৈনিক সকালের সময় অনুসন্ধানে বিভিন্ন সূত্র থেকে জানা যায় মিরপুরে তার বাড়ী আছে ৪০টি। বনানীর আতার্তুক টাওয়ারে আছে ২ হাজার ৫০০ স্কয়ার ফিট জায়গায় অফিস যার মূল্য ১০ কোটি টাকা। তাছাড়া নিকুঞ্জ ৯বি রোডে রয়েছে তিন তলার ডুপ্লেক্স বাড়ী যার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা। পূর্বাচলে ইসমাইল হোসেনের ৫টি প্লট আছে যার মূল্য ৪০ কোটি টাকা। পূর্বাচলে একটি ১৮ কাঠার প্লটও আছে তার নামে। ইসমাইল হোসেনের নামে অনেকগুলি ব্যাংক হিসাবের মধ্যে মিরপুর-১০ এ এনসিসি ব্যাংকের হিসাব জব্দ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়। ইসমাইল হোসেন ও তার সহযোগীদের অপরাধ ও সম্পদ অনুসন্ধানে দৈনিক সকালের সময় বিশেষ টিম মাঠে কর্মরত আছে। অতিশিঘ্রই সন্ত্রাসী ইসমাইল হোসেনের লোমহর্ষক সব কাহিনী প্রকাশ করা হবে।
T.A.S / T.A.S
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম