পূর্বধলায় যানজট নিরসনের দাবি রেডলাইনের
নেত্রকোনার পূর্বধলায় ক্রমবর্ধমান যানজট নিরসনের দাবি জানিয়েছে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব। শনিবার (১৭ আগস্ট) বিকেলে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রবাসী সমাজসেবক এবং রেডলাইনের অন্যতম উপদেষ্টা আমানুর রশিদ খান জুয়েলের সৌজন্যে রেডলাইনের অফিশিয়াল টি-শার্ট এবং মার্চেন্ডাইজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলার উপজেলা নির্বাহী অফিসার ও রেডলাইনের উপদেষ্টা মো. খবিরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন রেডলাইনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত পালসহ অন্যান্য রেজিস্টার্ড সদস্যবৃন্দ।
রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব তার বক্তব্যে পূর্বধলার যানজট সমস্যার বিষয়টি তুলে ধরেন। পূর্বধলা বাজারে অনিয়ন্ত্রিতভাবে ভাবে অটো প্রবেশের কারণেই যানজট তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন সজীব। তিনি এই সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রবাসী সমাজসেবক আমানুর রশিদ খানের পক্ষ থেকে তার ভাগ্নে পিয়াস চৌধুরী বলেন, সামাজিক সংগঠন হিসেবে চমতকার কাজ করছে রেডলাইন। আমানুর রশিদ খান আগেও রেডলাইনের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
T.A.S / T.A.S
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে