শেখ হাসিনা স্বাধীনতার জাতীয় অর্জনকে পরিবারিক অর্জন বানিয়েছে
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বাধীনতা হলো জাতীয় অর্জন সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কিন্তু শেখ হাসিনা স্বাধীনতাকে জাতীয় অর্জন বানিয়েছে। শনিবার বিকেলে তারাব পৌরসভার রূপসী এলাকায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি মন্তব্য করেন।
এসময় আরো তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন, নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেরে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবর রহমান, যুবদলের নেতা আবু মাসুম, সুলতান মাহমুদ, মঞ্জুর রহমান মঞ্জু, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, সূজন ভুইয়া, আক্তার হোসেন, আব্দুল কাদির রাজিব, ইব্রাহিম দেওয়ান, মাহমুদুল হাছান রনি,যুগ্ম সাধারণ সম্পাদক আজিম সরকার প্রমূখ। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।
T.A.S / T.A.S
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০