ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২৪ বিকাল ৭:৫১

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ শিবগঞ্জ গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পৌণে ৬টার দিকে শাহাবাজপুর স্বেচ্ছাসেবদলের আয়োজনে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাহাবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বেনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাজাহান মিঞা। এ সময় তিনি বলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোণঠাসা করে রেখেছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমাবেশে সাবেক ছাত্র নেতা রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম,  শ্যামপুর ইউপির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, সাবেক সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, শিবগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাসার, শাহাবাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহরুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি, আহ্বায়ক আব্দুল্লাহ আল-ফারুক কুইক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব পলাশ মাহমুদ ও  যুগ্ম আহ্বায়ক বিপ্লবসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা