ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সেনাবাহিনীর সহযোগিতায় জেলা বিএনপির আহ্বায়ককে উদ্ধার।


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৪ বিকাল ৭:৫৫

চট্টগ্রামের মিরসরাইয়ে দলের ক্ষুব্ধ নেতাকর্মীদের কাছে চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি গিয়ে দলের নেতাকর্মীদের রোষে পড়েন চট্টগ্রাম বিএনপির এ শীর্ষ নেতা।

জানা গেছে, শনিবার মিরসরাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। এসময় দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি যান তিনি। এ খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দলে দলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ করেন। একই সঙ্গে বাড়ির পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

পরে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শামীমের নির্দেশে ঘটনাস্থলে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এসময় নেতাকর্মীদের শান্ত করে প্রায় ৪ ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধ বিএনপি নেতাকে বের করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ নিজের গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন- এমন খবর ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে। শনিবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করতে ওই বাড়ি যান গোলাম আকবর খন্দকার। এ খবর শুনে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।

গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য এবং মিরসরাই উপজেলা বিএপির আহ্বায়ক কমিটির সদস্য। শনিবার তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে আমি দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার বাড়ি যাই। সেখানে গিয়ে দলের কিছু নেতাকর্মীর মুখে শুনি তার ছেলে নিয়াজ মোর্শেদ এলিট যুবলীগ নেতা। এসব অভিযোগ কেউ আমাকে আগে দেয় নাই।

T.A.S / T.A.S

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল