ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

উচ্চ আদালতের রায়ের আলোকে এলজিইডিতে চাকরি স্থায়ীকরণের উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২৪ রাত ৮:৫৯

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)তে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং মাস্টাররোলে কর্মরত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাজস্বখাতভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট ও আপিল বিভাগের রায় অনুয়ায়ী তাদের রাজস্বখাতভূক্ত করা হচ্ছে। এর আগেও বিভিন্ন পদে গত ২৮/০৯/২০১১ হতে ২/০৩/২০২০ তারিখ পর্যন্ত ৩০৯২ জনকে নিয়মিতকরণ করা হয়েছে। সে সময়ে শূন্যপদ না থাকায়  রায়প্রাপ্ত অবশিষ্ট ৩৪৪১ জন কর্মচারীকে নিয়মিত করা যায়নি।

বর্তমানে বিভিন্ন ক্যাটাগরীর ১৪৬০টি পদ শূন্য হলে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী আদালতে আপীল বিভাগের আপীল নং-৪৬০/২০১৭ এর ২ জুলাই ২০১৯ তারিখের রায়ের আনুসরণে মামলার রায়প্রাপ্ত ৩৩৯১ জনের মধ্যে উল্লেখিত ১৪৬০টি শূন্য পদে এবং অবশিষ্ট ১৯৩১ জনকে পরবর্তীতে পদ শূন্য হওয়া সাপেক্ষে নিয়মিতকরণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ্য যে, আপীল বিভাগের আপীল নং-৪৬০/২০১৭ এর রায় প্রস্তাবিত নিয়মিতকরণে কোন বাধার সৃষ্টি করে না। যেহেতু নিয়মিতকরণ সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম ওই ৪৬০/২০১৭ মামলার রায়ের পূর্বেই আপীল বিভাগ কর্তৃক নিষ্পত্তি হয়েছে। তাছাড়া একই মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরকে একই ধরণের মামলায় রায়প্রাপ্তদের নিয়মিতকরণে ৪৬০/২০১৭ মামলা কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা এই মর্মে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে আইন মন্ত্রণালয় জানান যে, যেহেতু নিয়মিতকরণ সংক্রান্ত মামলাগুলো ৪৬০/২০১৭ মামলার রায় প্রকাশের পূর্বেই আপীল বিভাগ কর্তৃক নিষ্পত্তিকৃত বিধায় ৪৬০/২০১৭ মামলার রায় নিয়মিতকরণের ক্ষেত্রে প্রয়োগ করা সমীচিন হবে না।

এখানে উল্লেখ্য যে, নিয়মিতকরণ মামলায় রায়প্রাপ্ত কর্মচারীদের আংশিক নিয়মিতকরণ করে বাকীদের নিয়মিতকরণ না করা এতদসংক্রান্ত রায় বাস্তবায়নে বৈষম্যের শামিল যা সংবিধানিক মৌলিক অধিকারেরও লংঘন। এখানে আরও উল্লেখ্য যে, এই নিয়োগ বাস্তবায়ন হলে জ্যেষ্ঠতা সংক্রান্ত জটিলতার সৃষ্টি হবে না যেহেতু নিয়মিতকরণকৃত কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ণয় সংক্রান্ত সুস্পষ্ট বিধি-বিধান রয়েছে।

 

জামিল আহমেদ / জামিল আহমেদ

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি