ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সন্দ্বীপ টাউন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ১:৫১
সন্দ্বীপ পৌরসভা ৩নং ওয়ার্ডে অবস্থিত পুরাতন সন্দ্বীপ টাউন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে প্রায় শতাধীক ব্যবসায়ীর উপস্থিতিতে।সাম্প্রতিক সময়ে বাজরে সংগঠিত দুটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তা প্রতিরোধ ও আহব্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় গতকাল ১৭ আগষ্ট রাত ১০ ঘটিকার সময় সকল ব্যবসায়ী মিলে এক সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল।সভায় সকল ব্যবসায়ীরা বলেন ক্ষমতার পালাবদল ও চলমান পরিস্থিতি এবং নৈশ প্রহরীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ৪/৫ দিনের ব্যবধানে দুটো দোকানে চুরি সংগঠিত হয়েছে।উক্ত চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মাঝে আরো চুরির শংকা বিরাজ করছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ব্যবস্থা নেই ও কমিটির মেয়াদ পুর্ন হয়ে যাওয়ার পরও নতুন কমিটি না হওয়ায় মেয়াদোত্তীর্ন কমিটির কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। তাই সকলে মিলে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুলকে প্রধান করে একটি তিন বছর মেয়াদী পুর্নাঙ্গ কমিটি গঠন করার সর্বসন্মত  সিদ্ধান্ত নেন।তখন সকলের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির বিভিন্ন পদে যাদের নির্বাচিত করা হয় তারা হলেন, সভাপতি- এস,এম মাহবুবুল আলম শিমুল,সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের সওদাগর, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক,সহ-সাধারন সম্পাদক মোঃ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ জাবেদ,সহ-কোষাধ্যক্ষ মোঃ রাজিব,কার্যকরী সদস্য যথাক্রমে মাওলানা মোঃ ইলিয়াছ,মোঃ মামুন,মোঃ আব্দুল কাদের,মোঃ সাহাব উদ্দীন,মোঃ দেলোয়ার হোসেন,ডাঃ মোঃ রুবেল,মোঃ গোফরান উদ্দীন,কমল চন্দ্র দে ও শ্যামল চন্দ্র মজুমদার।
 
সভা শেষে ব্যবসায়ীরা চলমান সংকটময় মুহুর্ত ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতিতে মাহবুবুল আলম শিমুলকে ব্যবসায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পেরে  নিজেদের মাঝে স্বস্থি ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেন। তারা আরো বলেন আমরা ওনার পদক্ষেপে একটি অস্থিতিশীল অবস্থার দ্রুত পরিবর্তন আসবে বলে ধারনা করছি। 
 
কমিটি গঠন শেষে দ্রুত নৈশ প্রহরী নিয়োগ করে ব্যবসায়ীদের শংকামুক্ত করন  ও বাজারে আগত ক্রেতা বিক্রেতার জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানান নব নির্বাচিত সভাপতি ও পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন