দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
গাইবান্ধার ফুলছড়ির সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিনের সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতন এলাকাবাসী।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সামনে এই কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সীমাহিন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করে চলেছেন।
তারা আরও বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন, বিভিন্ন প্রজাতির ছোট বড় ১৮ টি গাছ ও সীমানা প্রাচীরের ইট নিলামে বিক্রি না করে সুকৌশলে তা বিক্রী করে টাকা আত্মসাৎ করেন। এছাড়া আ'লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বিদ্যালয় মাঠ ভড়াটের কথা বলে কোটি কোটি টাকার বালু তুলে বিক্রি করারও অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক রকিব উদ্দিনের বিরুদ্ধে।
এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আইনুল হক, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, নিজাম উদ্দিন,ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, আবুল কালাম সরকার, সাবেক প্রধান শিক্ষক সামসুজ্জোহা লুডু,ইউপি সদস্য শাখাওয়াত হোসেন,ফুলমিয়া,শিক্ষার্থী রোকন মিয়া ও তৌহিদ মিয়া সহ অনেকে।
এদিকে এ ঘটনার অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল রকিব উদ্দিনের বক্তব্য জানার জন্য ফোন করা হলে তিনি কল রিসিভ করেনি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত