শিবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ ৫ ভারতীয় নাগরিক আটক
বাংলাদেশে গরু পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামান। এর আগে শনিবার সকালে উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামান জানান, শনিবার সকালে ভারত থেকে তিনটি গরু নিয়ে পাঁচজন ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় গরুসহ তাদের আটক করে রঘুনাথপুর বিওপির বিজিবি সদস্যরা। জব্দ করা হয় দুটি ধারালো অস্ত্র। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
Link Copied