ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট সিটি প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৮-৮-২০২৪ বিকাল ৫:২৫

১৭ আগষ্ট শনিবার বিকাল ৫টায় সিলেট সিটি প্রেসক্লাব’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৯০ দিনের জন্য ৬ সদস্য বিশিষ্টি একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক বাংলার বারুদ’র নির্বাহী সম্পাদক বাবর হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দি ডেইলী এশিয়ান এইজ ও দৈনিক সকালের সময় পত্রিকার সিলেট ব্যুরোচীফ আব্দুল হালিম সাগর। সভায় সাধারণ সদস্যদের উপস্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ৯০ দিনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি নতুন সদস্য নিয়োগ, নবায়নসহ সকল কার্যক্রম গতিশিল করার লক্ষে কাজ করবেন।

সভায় সর্বম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদক দি ডেইলী এশিয়ান এইজ ও দৈনিক সকালের সময় পত্রিকার সিলেট ব্যুরোচীফ আব্দুল হালিম সাগর-কে আহবায়ক ও সাপ্তাহিক হলি সিলেট ও স্বাধীন বাংলার স্টাফ রির্পোটার এস.এম. জহুরুল ইসলামকে সদস্য সচিব ও আরো ৪ সদস্যকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। সিলেট মহানগরে কর্মরত আছেন এমন বিভিন্ন প্রিন্ট পত্রিকা, সরকারি নিবন্ধনকৃত অনলাইন, টিভি চ্যানেলে কর্মরত সংবাদকর্মীগণ প্রেসক্লাবের সদস্য হতে পারবেন। আগ্রহীরা সাংবাদিকরা (৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ করে আহবায়ক কমিটির কাছে জমা দিতে পারবেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২০১৮ সালে সিলেট মহানগর এলাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সিলেট সিটি প্রেসক্লাব গঠন করা হয়েছিলো।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের