ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করার দাবী

বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর হামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৪ রাত ৮:১৬

আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলে দেশে এক অরাজকতা পরিস্থিতির তৈরি করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। তারা রাজনৈতিক নেতাদের পর এবার সরকারী কর্মকর্তাদের টার্গেট করে একটার পর একটা হামলা চালাচ্ছে। সরকারি অফিসে জোর করে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারিদের ওপর চড়াও হচ্ছে, গালাগালি-সহ শাররীকভাবে লাঞ্ছিতও করছে।

এমন একটি ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও বিআইডব্লিউটিএর বিশ^ ব্যাংকের পি-১ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী আইয়ুব আলী। দৈনিক বাংলা মোড়স্থ তার প্রজেক্ট অফিসে ঢোকার সময় একদল দুর্বৃত্তের  হামলা ও মারধরের শিকার হয়েছেন তিনি। এ ঘটনায় তিনি আজ পল্টন থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। যার নং ৪৭৫ তাং ১৮/০৮/২০২৪ ইং। 

উল্লেখ্য হামলার একটি ভিডিও পাওয়া গেছে। এতে দেখা গেছে কিছু বুঝে উঠার আগেই কয়েক যুবক তাঁকে কিল ঘুসি, লাথি মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলে। এসময় তিনি চিৎকার দিলে ভবনের চারদিক থেকে লোকজন ছুঁটে আসায় তিনি প্রাণে বেঁচে যান। ধারণা করা হচ্ছে যে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আইয়ুব আলীর চাকুরীস্থল বিআইডব্লিউটিএ’র কোন পুরাতন শত্রুরা ভাড়াটিয়া গুন্ডা দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছেন। 

অথবা কোন ঠিকাদার এই ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়ছেন। এতদিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকায় তারা সুযোগ পাননি। তবে মাঝে মধ্যে তারা বলতেন যে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তাকে দেখে নেবেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার জন্য পুলিশ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও কর্মচারীগণ।

এ দিকে সরকারী কর্মকর্তাদের নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, তারা এখন রাজনৈতিক দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছেন এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

জামিল আহমেদ / জামিল আহমেদ

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা