ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত, ডুবলো চট্টগ্রাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ১২:৭

বন্দরনগরী চট্টগ্রামে গত তিনদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রামে আজ ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা।

নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ির সংখ্যাও কম। কেউই যথাসময়ে গন্তব্যে যেতে পারছেন না।নগরের বাকলিয়া, চকবাজারসহ বেশিরভাগ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে, রাস্তাঘাটেও হাঁটু পানি। যাত্রীরা পানি ডিঙিয়েই কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন।

নগরের বাদুড়তলা এলাকায় জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে আছে যানবাহন।অন্যদিকে, টানা বৃষ্টিতে জেলার সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ ও রাঙ্গুনিয়ার অনেক স্থান প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রোপা আমনের আবাদ, মাছের ঘের।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত