ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ২:১৬

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে তৎকালি ছাত্র শিবিরের শহর সেক্রেটারী  আমিনুর রহমানকে হত্যাসহ ৭জনকে গুলি করার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ০১ আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৪) বাদী হয়ে ভাই হত্যার বিচার চেয়ে এ মামলা দাযের করেন।  আদালতে বাদী পক্ষের আইন জীবী এড. আবুল কালাম বাবলা বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার  চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ ইনামুল হকের নের্তৃত্বে অভিজান পরিচালনার নামে তৎকালি ছাত্র শিবিরের শহর সেক্রেটারী  আমিনুর রহমানকে গুলি করে হত্যা করে। এসময় মেসে থাকা আরো ৭ জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ কাছ থেকে বন্দুক থেকিয়ে গুলি করে। রাজনৈতিক পরিস্থিতর কারণে পুলিশ তখন আমাদের মামলাটি আমলে নেয়নি। এখন আমরা দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার ১. চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ২। কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ৩। মোঃ ইনামুল হক, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ৪. মোঃ আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা ৫. এস. এম ইউসুফ সুলতান ৬. ডিবির আলি হোসেন,  কামালনগর সরকারি প্রঃ বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে ৭। মোঃ বাবর আলী,  ৮. আবুল কাশেম (এস.আই) ৯। হুমায়ূন কবীর (এস.আই), ১০। বিধান কুমার বিশ্বাস (এস.আই), ১১। ইয়াছিন আলী (এস.আই) ১২। লিটন বিশ্বাস (এ.এস.আই), ১৩। জাহাঙ্গীর আলম, কং- ১৪৫, ১৪। বেলায়েত হোসেন, কং- ৫৬৭, ১৫। জিল্লুর রহমান, কং- ৬২৫, ১৬। বাবুল হোসেন, কং-৭৭১,। ফারুখ হোসেন, কং- ২৩৪, ১৮। শেখ আলম, কং- ১৯৭, ১৯। আব্দুল হান্নান, এস.আই, ২০। হান্নান শরীফ, এস.আই, ২১। আবুজার গিফারী, এস.আই, ২২। হাবিবুর রহমান, কং- ৭৪৪, ২৩। রাসেল মাহমুদ, কং- ৭৯৭, ২৪। ওমর ফারুক, কং- ১৬০, ২৫। আব্দুর রহমান, কং- ২৮৭,২৬। আবিদুর রহমান, কং- ৪৭৩, ২৭। আসাদুজ্জামান, কং- ৪৭০, ২৮। বদরুল আলম, কং- ২০০,  তৎকালিন  জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত