পূর্বধলায় স্কুলের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
নেত্রকোনার পূর্বধলায় জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে ইউএনও ও ওসি বরাবর স্কুলের জায়গা দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
এ সময় দখলদারের ঠিকানা পূর্বধলা হবে না, স্কুলের জমি দখল কেনো, আমার সোনার বাংলায় ভূমি দস্যুর ঠায় নাই, দখলদারির কালো হাত ভেঙ্গে দেও গুড়িয়ে দেও সহ বিভিন্ন শ্লোগান দেয় তারা।
স্থানীয় সূত্রে জানা যায় ১৯১৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী স্কুলটির ৮শতক জমি ২০১৮ সাল থেকে পর্যায়ক্রমে স্থানীয় প্রভাবশালী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে নিজের প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের জমি দখলে নেয়। স্কুলের বাউন্ডারি করার সময়ও একাধির বার বাঁধা প্রদান করেন তিনি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম খোকন জানান, আমাদের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সম্পূর্ন মিথ্যা বানোয়াট। ইতিপূর্বে নেত্রকোনা জেলা প্রশাসকের নির্দেশনায় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, স্কুলের শিক্ষক গণমান্য ব্যক্তিবর্গ সহ এই জায়গা বুঝিয়ে দেওয়া। এ বিষয়ে সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা হেয় প্রতিপন্ন করার জন্য এমন কাজ করছে তারা।
স্মারক লিপি প্রদানের সময় উপজেলা নির্বাহী কর্মকতা মো: খবিরুল আহসান শিক্ষার্থীদের উদেশ্য বলেন, তোমরা ক্লাসে ফিরে যাও, তরুন সমাজ যা করছো দেশের জন্য সেটা আমাদের মঙ্গলের জন্য। তোমরা স্কুলের জন্য যে কাজ করছো তাতে আমরা গর্বিত। বিদ্যালয়ের দখলকৃত জমি আগামী ৭দিনের মধ্যে উদ্ধারের ব্যবস্থা করা হবে।
T.A.S / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে