ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে অবৈধ ভাবে সীমান্ত পথে আসা গরু আটক করলো ৪৩ বিজিবি


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:৫৩

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার  করেরহাট ইউনিয়নের  সীমান্ত এলাকা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে নিয়ে আসা ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

গতকাল রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী থেকে এসব গরু জব্দ করে বিজিবির কয়লারমুখ বিওপির সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, একটি পাচারকারী চক্র সীমান্ত ব্যবহার করে ভারত থেকে বেশ কিছু গরু অবৈধ ভাবে দেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপি’তে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী নামক স্থান চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে ১২টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। 

বিজিবি সূত্র আরো জানায়, জব্দকৃত ভারতীয় গরুগুলো ইতিমধ্যে সীতাকুন্ড কাস্টমসে জমা করা হয়েছে। 

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, যে কোন মূল্যে সীমান্তে চোরাকারবারিদের প্রতিহত করে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল