স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা।
বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব মাঠে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃআসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাধারন-সম্পাদক মোঃমনিরুজ্জামান মনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমজীর হোসেন।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,যুগ্ম-আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা।
এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃমাসুদ রানা,পিরোজপুরের ৭ টি উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।
T.A.S / T.A.S
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার