ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রবাসীর বাড়িতে হামলা ও দোকান ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৬:৫১

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারের দক্ষিণ পাশে নিজেদের জমিতে ১৬ টি দোকান নির্মাণ করেছিলেন শরিফ খান নামের এক ব্যক্তি। তিনি ১৮ বছর ধরে সৌদি প্রবাসী। স্থানীয়রা জানান, আমাদের জানা মতে শরীফ খান একজন ভালো মানুষ, তিনি কখনো কারোর ক্ষতি করেন নাই। রাস্তার দুই পাশে ১৬ টি ঘর ছিল। ১৬ টি দোকানেই ছিল মালামাল।

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে ওইদিন বিকেল থেকে শুরু হয় ভাঙচুর। ৬ তারিখ দুপুরের মধ্যে ইটা, রড ও টিনসহ সমস্ত কিছু কয়েকটি ট্রাক ভরে নিয়ে যায়। স্থানীয়দের কাছে জানতে চাইলে এসব কারা নিয়েছে? তখন, সাদেক ফকির,আবু সাঈদ, আবু নাঈম,  আবু ইউছুফ ফকির,আবু সায়েম,রাছেল, আসিফসহ বেশ কয়েকজনের নাম বলেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সৌদি থেকে শরিফ খান এক ভিডিও বার্তায় বলেন, আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আমার কি এটা অপরাধ? আঠারো বছর ধরে সৌদি আরবে থাকি। কত কষ্ট করে টাকা রোজগার করে দেশে কয়েকটি দোকান করেছিলাম। দোকানের মালামালসহ মুহূর্তের মধ্যে ভেঙ্গে নিয়ে গেল।  জীবনে কারোর ক্ষতি করি নাই। আমি এখন নিঃস্ব, পথে বসে গেলাম। ঘটনার পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী থানায় কর্মরত না থাকায় কোন অভিযোগ দায়ের করতে পারেনি বলে জানান তিনি।

T.A.S / T.A.S

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ