ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে আইনজীবী ইউনিটের বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৭:৩৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে কোর্ট চত্বরে সাকুরা মার্কেটে এ  মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়।
 
এতে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আলা উদ্দিন শাহ, এডভোকেট শেখ হাবিবুর রহমান, এডভোকেট ছালিক আহমদ  চৌধুরী, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট সাখাওয়াত হোসেন, এডভোকেট সাব্বির আহমদ তাফহীম,  এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট আব্দুর রউফ, এডভোকেট মোঃ সাইফুর রহমান  প্রমুখ। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন , আদালত অঙ্গনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি উন্নত  পরিবেশ যাতে বিরাজমান থাকে,  আদালত পাড়ায় এসে কোন মানুষ  যাতে অযতা হয়রানির শিকার না হয় এক্ষেত্রে আমাদের সামর্থ্যর আলোকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। 

এডভোকেট সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব  করেন এডভোকেট ছালিক আহমদ চৌধুরী। সমাপনী বক্তব্যের সভাপতি মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী ভূমিকা প্রশংসা করেন এবং  এ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান।। 

T.A.S / T.A.S

রাণীশংকৈলে তেল কম দেওয়া প্রতারণায় দুটি ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

কলম ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ

‘নেইমার’ এখন যশোরে ,দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

নারায়ণগঞ্জ ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

নবীগঞ্জে মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি