ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামা উপজেলায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ১১:৩৪

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার আজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন’র পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ছাত্র-জননেতা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। ইউনিয়নের শিক্ষার্থী ও প্রায় দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষের অংশ গ্রহণে গোবিন্দপুর বাজার ও আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিলসহ ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি অংশ গ্রহণ করেন তারা। অবস্থান কর্মসূচী চলাকালীন সময় উপস্থিত জনতা বলেন, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান জসিম উদ্দিন সাধারণ মানুষদের মিথ্যা মামলা ও হয়রানি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানা ভাবে হয়রানী করেছে। চেয়ারম্যান জসিম উদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহনকারীঃ আনিসুল ইসলাম, ইমরান খান। নির্যাতিত পরিবারের পক্ষ থেকে সেলিম উদ্দীন। স্থানীয়জনতার পক্ষে বক্তব্য রাখেন- মো, নুরুল আলম রাজা প্রমুখ।এদিকে অভিযুক্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন আত্মগোপণে থাকায় মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

T.A.S / T.A.S

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা