ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আদালতের রায় অনুযায়ী কোটা পদ্ধতি কার্যকর পিএসসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ১:৩৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উচ্চ আদালতের রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক ৭ শতাংশ কোটা পদ্ধতি অনুসরণ শুরু করেছে।  সোমবার জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের নিয়োগসংক্রান্ত এক প্রজ্ঞাপনে নতুন পদ্ধতি অনুসরণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর ‘জুনিয়র ইন্সট্রাক্টর (১০ গ্রেড) পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোটার প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থী মৌখিক পরীক্ষার সময় কোটার সনদ দাখিল করেননি, তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোটার স্বপক্ষে সত্যায়িত সনদ বা প্রত্যয়নপত্র দাখিল করার জন্য বলা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জুনয়ির ইন্সট্রাক্টর পদে নিয়োগপ্রত্যাশীদের ২০ আগস্ট সকাল ১০টা থেকে আগামী ২২ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত সাক্ষাৎকারগ্রহণ করবে পিএসসি।

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবশেষ রায় মোতাবেক সরকারি চাকরিতে প্রবেশে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং কোটায় ৭ শতাংশ নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় ১ শতাংশ প্রার্থী নিয়োগ পাবেন।

T.A.S / T.A.S

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার