ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আবারো উত্তাল সিলেটের চৌহাট্টা

তিন ঘন্টা ধরে নার্সদের সড়ক অবরোধ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ৩:২৪

স্লোগান-বিক্ষোভ-আন্দোলনে আবারো উত্তাল হয়েছে  সিলেট মহানগরের চৌহাট্টা পয়েন্ট। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টা থেকে চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের নার্স ও ব্রাদার্সরা। তাদের দাবি-প্রায় হাসপাতালে অবৈধভাবে নিয়োগ পাওয়া ভুয়া নার্সদের অপসারণ করতে হবে এবং প্রশিক্ষণ সম্পন্ন করা নার্সদের নিয়োগ দিতে হবে। বেলা ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌহাট্টা পয়েন্টে  হাজারো নার্স-ব্রাদার জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বন্দরবাজার  থেকে আম্বরখানা ও মিরবক্সটুলা-রিকাবিবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। আন্দোলনকারীরা জানান, গত সরকারের আমলে অনেক নার্স মাত্র ছয় মাস প্রশিক্ষণ শেষেই দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছেন। কিন্তু দায়িত্ব পালনকালে  তারা অনেক ভুল করেন। যার দায়ভার এসে পড়ে সিনিয়র নার্সদের উপর। এ অবস্থায় আমরা আন্দোলন নেমেছি। ভুয়া নার্সদের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের