ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ডিএনসিসির সকল সেবা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা হবে : প্রশাসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৪ বিকাল ৬:২১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সকল সেবা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক মো. মাহমুদুল হাসান।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে গুলশানস্থ ডিএনসিসি নগর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন অতিরিক্ত সচিব মো. মাহমুদুল হাসান। প্রশাসক হিসেবে যোগদান করে তিনি ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম বিষয়ে সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসির প্রশাসক।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাহমুদুল হাসান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের কাছে ছাত্র-জনতার যে প্রত্যাশা সেটি পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করব। ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার পরিসর বৃদ্ধি করতে পদক্ষেপ নেওয়া হবে। এসময় ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে বলে উল্লেখ করে ডিএনসিসির প্রশাসক বলেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। খালের ময়লা পরিষ্কার করে ও অবৈধ দখলমুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য সকল নৈমিত্তিক সেবাগুলো অব্যাহত রাখা হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে এখনো সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়টি চূড়ান্ত হবে।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান বলেন, সরকারি প্রতিষ্ঠানের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিতভাবেই নীরিক্ষা কার্যক্রমের আওতায় চলে আসে। তাই যে কোনো অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে বিধি অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময়কালে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।

T.A.S / T.A.S

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা