বাকৃবির সাময়িক আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. মোস্তাফিজুর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য না থাকায় সাময়িক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট বাকৃবির ডিন কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করে। ডিন কাউন্সিলের আবেদেনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমানকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন। তিনি ডিন হিসেবে তাঁর মেয়াদকাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত দায়ত্ব পালন করবেন।
এর আগে গত ১৯ আগস্ট শিক্ষা মন্ত্রানলয়ের উপসচিব মো শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাকৃবি ডিন কাউন্সিলের সদস্যদের আলোচনা ক্রমে একজন ডিনকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্লাস শুরু করার বিষয়ে অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমান বলেন, এই সপ্তাতে ডিন কাউন্সিলের একটি মিটিং হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ক্লাস শুরু করবো। আমরা আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার থেকে ক্লাস শুরু করতে চাই।
T.A.S / T.A.S
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ