ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের ব্যতিক্রমী অঙ্কনে সেজেছে জরাজীর্ণ দেয়াল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৪ রাত ৮:৫৯

এক সময়ের বিভিন্ন রাজনৈতিক পোস্টার আর বিজ্ঞাপনে ঢেকে থাকা শেওলাপড়া জরাজীর্ণ দেওয়াল এখন শিক্ষার্থীদের ব্যতিক্রমী অঙ্কনে নতুন রূপে সেজেছে। সেখানে শোভা পাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে ওঠা কোটা আন্দোলনের স্লোগানসহ দেশের বিভিন্ন অন্যায়ের চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। 

হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে দেখা গেছে, শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন উক্তি ও চিত্র আঁকছে। প্রথমে একদল শিক্ষার্থী প্লাটফর্মের জরাজীর্ণ দেওয়াল পরিষ্কার করে। অন্যদল বিভিন্ন রং মিশিয়ে তুলির আঁচড়ে উক্তি, আলপনা ফুটিয়ে তুলছেন। আঁকা হচ্ছে উৎসাহমূলক নানা চিত্র। আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে জানানো হয় শ্রদ্ধা। সমাজ বা রাষ্ট্রের কাছে শিক্ষার্থীদের কি চাওয়া সেটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে আঁকা শিল্পকর্ম আকৃষ্ট করছে পথচারী ও সাধারণ মানুষদের।

শিক্ষার্থীদের ব্যতিক্রমী অঙ্কনে উপস্থিত ছিলো আলিফ পারভেজ, মোহাম্মদ রিফাত, ইমরান হোসেন, গালিব শিকদার, শাহরিয়ার রহমান সোহান, সোহান, শাহীন, জুয়েল , তুহিন বিশ্বাস, প্রত্যয়, সামির, মৃদুল, অন্তু, আবির, জেবা, সামিহা, সাহারা,তাসনিম, প্রিতি, দোলা, জারিন, ইমি, কেয়া,ফাতেমা,মাইমুন, জারিন, প্রীতি, রাফা সহ আরো অনেকে ।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ