বড়লেখা উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও, পৌরসভায় এসিল্যান্ড
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। এছাড়া বড়লেখা পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১৮ আগস্ট) সারাদেশে ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এতে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনও রয়েছেন। চলতি বছরে ৮ মে আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে রোববার (১৮ আগস্ট) সারা দেশের ৩২৩টি পৌরসভা মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি করে। এতে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরীও রয়েছেন। আওয়ামী লীগ নেতা আবুল ইমাম মো. কামরান চৌধুরী ২০২০ সালের ২৮ ডিসেম্বর বড়লেখা পৌরসভা মেয়র নির্বাচিত হন।
এদিকে নবনিযুক্ত উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম এবং বড়লেখা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
T.A.S / T.A.S
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা