ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বসুন্ধরা সিটি শপিংমল ইনচার্জের পদত্যাগ, ব্যবসায়ীদের উল্লাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৩:৫৩

তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের ইনচার্জ মহসিন করিম। আজ বুধবার দুপুরে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এদিকে মহসিন করিম পদত্যাগ করায় উল্লাস প্রকাশ করেছেন বসুন্ধরা সিটি শপিংমলের আন্দোলনরত ব্যবসায়ীরা। এ সময় একজনকে তার পদত্যাগপত্র হাতে নিয়ে উল্লাস করতে দেখা যায়।

এর আগে বুধবার সকাল থেকেই ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা  রাজধানীর পান্থপথ ও কারওয়ান বাজারের আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা যায়।

এ দিন শপিংমলের ইনচার্জ মহসিন করিমের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর পান্থপথ ও কারওয়ান বাজারের আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বসুন্ধরা সিটি শপিংমলের ব্যবসায়ী ও দোকান কর্মীরা। এর আগে গত ১৯ আগস্ট পান্থপথে রাস্তা অবরোধ করে মার্কেট ইনচার্জের পদত্যাগ ও দোকান ভাড়া কমানোসহ বেশ কিছু দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছিলেন বসুন্ধরা সিটির দোকান মালিক ও কর্মচারীরা।

বুধবার বিক্ষোভকারী ব্যবসায়ীরা বলেন, ভবনের বিভিন্ন ফ্লোরে তাদের দোকান থাকলেও মোবাইল দোকানগুলোকে বেজমেন্টে স্থানান্তর করা হয়। কিন্তু সরকারিভাবে শপিংমলের বেজমেন্টে কোনও প্রতিষ্ঠানের অনুমতি না থাকায় লাইসেন্সসংক্রান্ত কোনো কাজে সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহাতে হচ্ছে। 

এসব বিষয় নিয়ে মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনও সমস্যার কথা  বলা কিংবা প্রতিবাদ করা যেতো না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং ব্যবসায়ীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বসুন্ধরা সিটির সামনের রাস্তা ছাড়াও কাওরান বাজারে মেট্রোরেল স্টেশনের সামনে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে কাওরান বাজার, শাহবাগ, ফার্মগেট, সায়েন্সল্যাব, মিরপুর রোডসহ আশপাশের বেশিরভাগ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্য যাওয়া-আসা করছেন। 

ফাহিমুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে নানা দাবি দাওয়া জানিয়ে কোনও কাজ হয়নি। ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। আমাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। এবার যৌক্তিক দাবি আদায় করে ঘরে ফিরব।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহাশিস কুমার দাস বলেন, বসুন্ধরা সিটি শপিংমলের ব্যবসায়ী, দোকানকর্মীরা বিক্ষোভ করার কারণে আশপাশে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। পান্থপথ ও সোনারগাঁও সিগন্যাল পুরোটাই বন্ধ আছে। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

T.A.S / T.A.S

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা