ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মনজুরুল কবিরসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৩:৫৭

 সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ১৮ জনের বিরুদ্ধে সাতক্ষীরার আমলী আদালতে মামলা দায়ের।
বুধবার দুপুরে নিহতের ভাই মো: জিয়ারুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আদালতের বিচারক নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। 

মামলা সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে অপহরণ ও গুম করার জন্য ধরে নিয়ে নির্মম ভাবে নির্যাতন করে এবং পরে গুলি করে হত্যা করে। এঘটনায় গতকাল ২১ আগষ্ট বুধবার নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরার আমলী ১ নং আদালতে দণ্ডবিধির ৩৬৪/৩০২/২০১/১৪৯/৩৪

ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, সাবেক সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার সাবেক অফিসার ইনচার্জ এনামুল হক,সাবেক এসআই হেকমত আলী, গাজী লুৎফর রহমান, আবদুল মান্নান, আবদুল হান্নান, হবিবর রহমান, মাহাবুর রহমান, হাশেম আলী, তহিদুল ইসলাম, নজরুল ইসলাম, শওকত আলী, গোলাম মোরশেদ, আবু আহমেদ, ইয়াহিয়া গাজী, আসাদুজ্জামান বাবুসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত