ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৪:০

ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেয়। বুধবার (২১ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব মোড়ে গণমাধ্যমকর্মীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায়, প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, এস এম রফিকুল ইসলাম রফিক, তোবারক হোসেন খোকন, ধ্রুব সরকার, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, ডাঃ কামরুল ইসলাম, কালিদাস সাহা বাবু, আবিদ হাসান বাপ্পি, রিফাত আহমেদ রাসেল, সুমন রায়, নাজমুল হুদা সারোয়ার, দিলওয়ার হোসেন তালুকদার, রাজেশ গৌড়, পলাশ সাহা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, জাহিদ হাসান, কালের কণ্ঠের সাংবাদিক আল নোমান শান্ত প্রমুখ।

গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানাই। সেই সাথে দুর্গাপুর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব