কুমিল্লায় নির্বাচনি প্রচারে মাঠে প্রার্থীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোট প্রার্থনা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে প্রার্থীরা নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে ভোট চাইছেন।
কুমিল্লা-০৯ আসনে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা ও ভোট চাইতে মাঠে নামেন। এরপর তিনি দিনব্যাপী লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়ন থেকে শুরু হয়ে নাথেরপেটুয়া,বিপুলাসার, লক্ষণপুর,সরসপুর সহ বাইশগাও ইউনিয়নে নির্বাচনি প্রচারণা করেন। এই সময় তিনি বলেন আমরা আগে উঠান বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবো।
এছাড়াও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুফুয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাহের বলেন, “আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দুর্নীতিবাজ, দখলবাজদের দখলে যাবে, নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে।”
অন্যদিকে কুমিল্লা-৬ (সদর- সদর দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী সদর উপজেলা কালির বাজার অলিপুরে সমাহিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মোতালেবের কবর জিয়ারত করে প্রচার শুরু করেন।
এই আসনে জামায়াত মনোনীত পার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনি প্রচারণা শুরু করেন।
কুমিল্লা-৮ বরুরায় জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলাল গালিমপুর এলাকা ভ্রমণ করে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।
তাকে ভোটারদের হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় এবং তাদের কাছে নিজের প্রতীকে ভোট চাইতে দেখা গেছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান