ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৩-১-২০২৬ দুপুর ২:৩

মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত এই পূজায় শিক্ষার্থী ও ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করে দেবীর আশীর্বাদ কামনা করেন। 

পূজা উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে সাজসজ্জা, প্রতিমা স্থাপন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে অংশনেন বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

এখানে পূজা করতে আসা পুরোহিত নীরেন্দ্রনাথ বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তাই মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করা হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পনের অঞ্জলি প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান