বীর মুক্তিযোদ্ধা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রথম শ্রেণির কর্মকর্তা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শুভানুধ্যায়ী মহলে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে।
মরহুম এস এম ইমাম উদ্দিন ঢাকা সিটি করপোরেশনের একজন সৎ, সাহসী ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেন এবং অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতে তিনি জীবনবাজি রেখে ৯ নম্বর সেক্টরের অধীন সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি গুরুতর আহত হন এবং একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রাখেন।
কর্মজীবন ও মুক্তিযুদ্ধের পাশাপাশি সমাজ উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নিজ জন্মভূমি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ঘোড়াধাড়ী গ্রামে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন। ধর্মীয় ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই মানুষটি আজীবন সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মরহুমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা মরহুমের বড় ছেলে
বাংলাদেশ সিটি ও পৌর কামচারী ফেডারেশন এর মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন ঢাকাস্হ
মানিকনগর, ১০ নং ধলপুর সিটি করপোরেশন ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন এবং
তাঁর নিজ গ্রাম নায়েরগাঁও দক্ষিণ ঘোড়াধাড়ী গ্রামে অবস্থিত বাইতুল আকসা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হবে।
পরিবার, স্বজন ও এলাকাবাসী মরহুম এস এম ইমাম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা