মান্দায় গরীবের সম্বল কেড়ে নিলেন- এক ইউপি সদস্য
নওগাঁর মান্দায় গরীবের সম্বল কেড়ে নিলেন আঞ্জুয়ারা বেগম নামে এক ইউপি সদস্য।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে উপজেলার কসব ইউনিয়নের চকবালু এলাকায়।
ভুক্নাতভোগীর নাম আলতাফুন্নেছা।তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার কসব ইউনিয়নের চকবালু মৎস্যজীবী গ্রামে সরকারি জমির উপর ঝুপড়ি ঘরে তার বসবাস।বাবার নাম আফতাফ আলী মন্ডল। বাবা তাদেরকে দেখাশোনা করেন না।আলতাফুন্নেছার এক ছেলে সন্তান ও মাকে নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করেন। ছেলের নাম ফাতেহ আরাফাত সানি। বয়স ৭/৮ বছর হবে। সানিকে গত ১৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজে ভর্তি করেছেন তার মা আলতাফুন্নেছা ।সংসার ও ছেলের কিছুটা খরচের জন্য তিনি (এলজিইডির) পাকা রাস্তার দু,পাশ ঘিরে লাউ গাছ রোপন করেছেন।লাউ বিক্রি করে ছেলের কিছুটা খরচ যোগাবে। এমন স্বপ্ন বুনছেন অসহায় আলতাফুন্নেছা। ইতিমধ্যে স্থানীয় এক ইউপি সদস্য আঞ্জুয়ারা ও তার স্বামী আব্দুল হামিদ তার লাউগাছ কেটে ফেলেছেন। এনিয়ে অসহায় আলতাফুন্নেছা হতাশা নিয়ে মান্দা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।তবে বিষয়টি ছোট্র হলেও তার কাছে অনেক বড়।কারণ গরিবের দু,টাকা দুই হাজার টাকার সমান।
লাউ বিক্রি করতে পারলে ছেলের জন্য অন্তত খাতা কলমের ব্যবস্থা করতে পারতেন।
ভুক্তভোগী আলতাফুন্নেছা জানান, ছেলের লেখাপড়া খরচের হাতিয়ার লাউগাছ কেটে ফেলার জন্য তাদের উপযুক্ত বিচার চেয়েছেন।একজন জনপ্রতিনিধি হয়ে এরকম কাজ কিভাবে করলো এটাই তার প্রশ্ন।
এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আঞ্জুয়ারা বেগম ও তার স্বামী আব্দুল হামিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে এবিষয়ে তারা কোন কথা না বলে ফোন কেটে দেন।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে,তিনি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত