ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

সিডিএ’র চাকরি প্রবিধানমালা লঙ্ঘন: এসএসসি পাশে ইমারত পরিদর্শক!


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ২:৫৪

 প্রকাশিত বিজ্ঞপ্তির শর্ত ও চাকরি প্রবিধানমালা ভঙ্গ করে উচ্চমাধ্যমিকের স্থলে এবার এসএসসি পাশ ’ইমারত পরিদর্শক’ নিয়োগ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চলছে তীব্র সমালোচনার। অনেকেই এটিকে ক্ষমতার অপব্যবহার বা ঘুষ বাণিজ্যের মহোৎসব বলে মনে করছেন। তবে এই নিয়োগকে শতভাগ স্বচ্ছ বলে দাবি করছেন চেয়ারম্যান নুরুল করিম।
 জানা যায় গতবছরের ২১ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সিডিএ। বিজ্ঞপ্তির ১৭ নং কলামে ১৮ জন ’ইমারত পরিদর্শক’ নিয়োগের কথা বলা হয়। যেখানে প্রার্থীর যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। চাকরী প্রবিধানমালাতে এইচএসসি বা সমমানসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকার কথা বলা হয়েছে।  কিন্তু এবারই প্রথম এই নিয়ম ভেঙে মাধ্যমিকে (এসএসসি) উত্তীর্ণ সার্ভেয়ারদের এই পদে নিয়োগ দেয়া হয়েছে। যেটিকে মারাত্মক দুর্নীতির বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 
নাম প্রকাশ না করার শর্তে সিডিএ’র একাধিক কর্মকর্তা জানান, চাকুরী প্রবিধানমালা ও নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনেই আগে এচএসসি পাশ সার্ভেয়ারদের ’ইমারত পরিদর্শক’ পদে নিয়োগ দেয়া হয়েছে। এই পদে এখ নপর্যন্ত যারা কর্মরত আছে সবাই এইচএসসি বা সমমান পরীক্ষায় ও সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ। এবারই প্রথম এসএসসি পাশ করা সার্ভেয়ারদের নিয়োগ দেয়া হয়েছে। এইচএসসি পাশ না হলে এই পদে পরীক্ষা দেয়ারই অযোগ্য বলে বিবেচিত হওয়ার কথা। তাদের নামে প্রবেশপত্র ইস্যু হওয়ার কথা নয় কিন্তু এসব নিয়ম ভেঙে এই কম যোগ্যতাসম্পন্ন ৭ থেকে ৮ জন লোককে নিয়োগ দেয়া হয়েছে। যদি বড় কোন অনৈতিক লেনদেন না থাকে তাহলে এটি কিভাবে হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।
নিয়োগে অনিয়মের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সচিব (বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পিএস) রবীন্দ্র চাকমা বলেন, এমনতো হওয়ার কথা নয়, কিভাবে হয়েছে তা দেখা দরকার। 
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অর্থ ও প্রশাসনের দায়িত্বে থাকা সদস্য (অতিরিক্ত সচিব) নুরুল্লা নুরী বলেন, কোন প্রার্থীর চাহিত যোগ্যতা না থাকলে পরীক্ষায় অংশগ্রহণেরই সুযোগ নেই। বাছাইয়ে বাদ পড়ার কথা, তারপরও যদি এমন কম যোগ্যতাসম্পন্ন কারো নিয়োগ হয়ে থাকে তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখব। যাচাই বাছাই করে প্রয়োজনে তাদের নিয়োগ বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক বা এসএসসি পাশ করে ইমারত পরিদর্শক পদে চাকরী পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সদ্য নিয়োগ পাওয়া পরিদর্শক সাইদুল হাসান। তিনি বলেন, আমি এসএসসির সনদ জমা দিয়েছি, তবে আমার যে ডিপ্লোমা কোর্স আছে সেটিই এইচএসসি বা সমমানের ধরা হয়। 
কিন্তু আইন বলছে এইচএসসি বা সমমানে উত্তীর্ণ হওয়ার সাথে লাগবে ডিপ্লোমা কোর্স, এসএসসি পাশের সাথে হলে তা সাংঘর্ষিক।   
সিডিএ’র নিয়োগে নানা অনিয়ম ও জালিয়াতির বিষয় নিয়ে বিভিন্ন গ্যমাধ্যমে এর আগেও একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে এবং এই অনিয়মের বিষয়টি আঁচ করতে পেরেছিলেন অনেক পরীক্ষার্থী। ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ২৫ জানুয়ারী সিডিএ চেয়ারম্যান ও সচিবকে লিখিতভাবে অবহিত করেছিলেন একসাথে ১৪ পরীক্ষার্থী। লিখিত আবেদনে বলা হয়েছিল, ২১/১০/২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১৭ নং ক্রমিকে উল্লেখিত ‘ইমারত পরিদর্শক’ পদে শিক্ষাগত যোগ্যতা ‘উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে। কিন্তু বিশ্বস্ত সূত্রে এবং চউক এর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা মতে দেখা যায় বিজ্ঞপ্তিতে চাহিত যোগ্যতা ব্যতিরেকে, (৬মাস/১বছর) মেয়াদী ট্রেড কোর্সধারী এবং অন্যান্য টেকনোলজীতে ডিপ্লোমাধারী অনেক প্রার্থী আবেদন করেছেন এবং তাদের নামে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে তাদের উপস্থিত ছিল দৃশ্যমান। ইতোমধ্যে উক্ত বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতাবর্হিভূত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য চউক এর ওয়েবসাইটে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। যা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত শিক্ষাগত যোগ্যতার সাথে সাংঘর্ষিক ও বিধি বহির্ভূত। উক্ত নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগ প্রদান করলে আইন পরিপন্থি কাজ হবে বলে আমরা মনে করি, যাহা স্বচ্ছ ও ন্যায় নিয়োগ প্রক্রিয়ার পরিপন্থি এবং ৫ই আগষ্ট পরবর্তী স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এ ধরনের মেধার অবমূল্যায়ন কাহারো কাম্য নয়। একই সাথে স্বচ্ছ নিয়োগ কার্যক্রম সম্পাদনের স্বার্থে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও যোগ্যতাবিহীন প্রার্থীদের পরীক্ষা বাতিল করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছিল। কিন্তু এই আবেদনের বিষয়ে কোন ব্যস্থা না নিয়ে কমযোগ্যতাসম্পন্ন লোকদের নিয়োগ দেয়া হয়েছে ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা মনে করেন কোন অনৈতিক সুবিধা আদান প্রদানের মাধ্যমে অয়োগ্যদের নিয়োগ দেয়া হয়েছে।
একই আবেদনের অনুলিপি দেয়া হয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সিডিএ’র সদস্য (প্রশাসন ও অর্থ) এবং প্রধান প্রকৌশলীকে। 
 এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, ’শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে। ৯ম গ্রেড ও তার উপরের পদে ঢাকায় লিখিত পরীক্ষা হয়েছে, তারা প্রশ্ন করেছে এবং লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে। ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে এবং ভাইবা ২০ নম্বরের। ভাইবা নিয়েছে মন্ত্রণালয়, ডিসি অফিসের প্রতিনিধি সহ  কমিটি। নিচের গ্রেডসমূহের পরীক্ষা চট্টগ্রামের সরকারী স্কুলে হয়েছে এবং খাতা কাটার কাজও শিক্ষকরা করেছেন। অনেকের আত্মীয়স্বজনের চাকুরি হয়নি, বিভিন্ন ধরনের ধান্দার সুযোগ হয়নি তাই তারা ক্ষুব্ধ । বাংলাদেশে এই ধরনের নিরপেক্ষ নিয়োগ একটি উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ।’ তবে ইমারত পরিদর্শক পদে এইচএসসি পাশ চাওয়া হয়েছিল কিন্তু এসএসসি পাশ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে এর কোন জবাব দেননি তিনি।

এমএসএম / এমএসএম

পুলিশের অভিযানে হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

বড়লেখায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে কমিউনিটি লিডার হেডম্যান ও কার্বারীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক মত মতবিনিময় সভা

পাথরঘাটায় বাঁধ ও বনভূমি বাণিজ্যে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

মনোহরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনা কাটা আনন্দে উৎসব মুখর ঈদ মার্কেট

সিডিএ’র চাকরি প্রবিধানমালা লঙ্ঘন: এসএসসি পাশে ইমারত পরিদর্শক!

তেতুলিয়ায় কাবিটা প্রকল্পের টাকা তুলে কাজ না করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ত্রিশালে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন

লাকসামে বিপনী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বাজার

তানোরে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা

বাগমারা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন শাহানাজ পারভিন আদুরী