ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পুলিশের গুলিতে আহত সাকিবের পাশে বিএনপি নেত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৪:৫২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নৌ-পুলিশের গুলিতে আহত সাকিব খানের চিকিৎসার দায়িত্ব নিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

গত ৫ আগষ্ট বেলা ১১ টায় পাটুরিয়া ঘাট এলাকায় ছাত্র-আন্দোলনের সময় নৌ-পুলিশ সাকিবের পায়ের হাঁটু লক্ষ্য করে গুলি করে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তাকে দেখতে যান ও চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন।

এ সময় তিনি বলেন, দেশের ক্লান্তিলগ্নে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছিল সেই সময়ে দেশের ছাত্র জনতা একত্রিত হয়ে বৈসম্যবিরোধী আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে সৈরশাসককে পরাজিত করতে অনেক ছাত্র-ছাত্রী, সাধারণ জনগনসহ শিশুরাও শহীদ হয় এবং অনেকে আহত  হয়ে পঙ্গুত্ব বরণ করেন। তিনি শহীদের আত্বার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। জেলার আহত সকল ছাত্র-ছাত্রীদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেত্রী।

সাকিব খান ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের আগুনপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।

T.A.S / এমএসএম

সড়কের নির্মাণ কাজ রেখে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী

রাণীশংকৈলে তেল কম দেওয়া প্রতারণায় দুটি ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

কলম ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ

‘নেইমার’ এখন যশোরে ,দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

নারায়ণগঞ্জ ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

নবীগঞ্জে মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত