ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে জামায়াতের সঙ্গে সাংবাদিদের মতবিনিময়


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৪:৫৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংগঠনটির উপজেলা কার্যালয়ে শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আবদুল আযিয মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছিল। অনেক সাংবাদিকের হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্র-জনতার গণঅভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তিনি দলমত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবদুল মান্নান, শিবগঞ্জ পৌর সেক্রেটারি আবদুর রউফ, শিবগঞ্জ পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফেজ শামীম রেজা, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা