হাতীবান্ধায় পিস্তল ও চার রাউন্ড গুলি এবং মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ
লালমনিরহাটের হাতীবান্ধায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং মাদক সহ আপেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় তার বাড়ি থেকে তাকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি সহ আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ ব্যাগ গাঁজাও উদ্ধার করেন ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ও উপ-পরিদর্শক সামছুল হকসহ পুলিশের একটি দল। এ সময় আজিজার রহমানের পুত্র আপেল মিয়া (২২)-র বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২ ব্যাগ গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আপেলের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার