বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর সন্ত্রাসী হামলা
আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলে দেশে এক অরাজক পরিস্থিতির তৈরি করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। তারা রাজনৈতিক নেতাদের পর এবার সরকারী কর্মকর্তাদের টার্গেট করে একটার পর একটা হামলা চালাচ্ছে। সরকারি অফিসে অনধিকারে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারিদের ওপর চড়াও হচ্ছে। গালাগালি করছে। এমন কি শারীরিকভাবে লাঞ্ছিতও করছে।
এমন ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও বিআইডব্লিউটিএর বিশ্বব্যাংকের পি-১ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী আইয়ুব আলী। দৈনিক বাংলা মোড়স্থ তার প্রজেক্ট অফিসে ঢোকার সময় একদল দুর্বৃত্তের হামলা ও মারধরের শিকার হয়েছেন তিনি।
এ ঘটনায় তিনি রোববার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৪৭৫ তাং ১৮/০৮/২০২৪ ইং। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, ‘আমি আজ রোববার সকাল ৯টা ৩৭ মিনিটে কার্যালয়ের (বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) টাওয়ার, ২-৩ রাজউক এভিনিউ ঢাকা-১০০০) সামনে গাড়ি থেকে নামার সময় ৬/৭ জন অপরিচিত যুবক আমাকে শারীরিকভাবে আঘাত করে। এতে আমি বুকের ডানদিকে, বাম হাতে এবং মাথায় প্রচণ্ড আঘাত পাই। আমার দপ্তরের অফিস সহকারী ও গাড়ি চালক আমাকে উদ্ধারের চেষ্টা করলে তাদেরকেও আঘাত করে হামলাকারীরা’।
উল্লেখ্য, হামলার একটি ভিডিও পাওয়া গেছে। এতে দেখা গেছে, কিছু বুঝে উঠার আগেই কয়েকজন যুবক তাকে উপর্যুপুরি কিল ঘুসি, লাথি মারতে মারতে মাটিতে শুঁইয়ে ফেলে। এসময় তিনি চিৎকার দিলে ভবনের চারদিক থেকে লোকজন ছুঁটে আসায় তিনি প্রাণে বেঁচে যান। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আইয়ুব আলীর চাকরিস্থল বিআইডব্লিউটিএ’র কোন পুরাতন শত্রুরা (কলিগ) ভাড়াটিয়া গুন্ডা দিয়ে ঘটনাটি ঘটিয়েছে। অথবা কোন ঠিকাদার এই ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়ছেন।
এতোদিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকায় তারা সুযোগ পাননি। তবে মাঝে-মধ্যে তারা বলতেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তাকে দেখে নেবেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য পুলিশ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে সুশীল সমাজের পক্ষ থেকে সরকারী কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা আরো জোরদারের দাবি জানানো হয়েছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে