যে এলাকায় কখনোই পানি আসেনি, সেই এলাকাও প্লাবিত হয়ে গেছে
টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানি ঢলে আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। এতে কমপক্ষে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে কমলগঞ্জ উপজেলায় নতুন করে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়। অপরদিকে মনু নদীর টিলাগাঁও প্রতিরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম।
মনু নদীর ভাঙনে রাজনগর উপজেলার টেংরা, কামারচাক, মনসুরনগর, রাজনগর সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, আমরা নিজেরা পানিবন্দি হয়ে পড়েছি। যে এলাকাগুলোতে কোনোদিন পানি আসেনি সেই এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে।
তিনি আরও বলেন, রাজনগর উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা সঠিকভাবে নিরুপন করা যাচ্ছে না। কারণ প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে গতকাল পর্যন্ত ১৭টি আশ্রয় কেন্দ্র ছিল। আজ আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়বে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার আপডেট অনুযায়ী জেলার মনু নদী (রেলওয়ে ব্রিজ) বিপৎসীমার ১০৫ সে.মি, চাঁদনীঘাট এলাকায় ১১৫ সে.মি, ধলাই নদীতে ৩২ সে.মি ও জুড়ী নদীতে বিপৎসীমার ১৯০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৫ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, মনু ও ধলাই নদীতে পানি কমেছে। রাতে মনু নদীর উজানে ভাঙন দিয়েছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। এছাড়া যেসব স্থানে বাঁধ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
সড়কের নির্মাণ কাজ রেখে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী
রাণীশংকৈলে তেল কম দেওয়া প্রতারণায় দুটি ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
কলম ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ
‘নেইমার’ এখন যশোরে ,দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা
নারায়ণগঞ্জ ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন
নবীগঞ্জে মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি
‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও
ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান
বারহাট্টায় ইয়াবাসহ আটক-২
গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা
নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন