হাসপাতালে অনিয়ম বন্ধ ও সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মানববন্ধন
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম বন্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার(২২ আগস্ট) সকালে হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধ, চিকিৎসক-নার্সদের আচরণ উন্নত করাসহ রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি জানান শিক্ষার্থীরা। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা 'চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার' শিরোনামে স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন,'শিবচরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। নার্সসহ চিকিৎসকের রোগীদের সাথে আচরণ ভালো করতে হবে। দরিদ্র রোগীদের যেন হয়রানির শিকার হতে না হয় সেদিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষের। একই সাথে দালালদের উৎপাত বন্ধে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু