বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএমএসএফ'র কর্মসূচি ঘোষণাঃ আবু জাফর
বন্যার্তদের পাশে দাঁড়াতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। বুধবার (২১ আগস্ট) রাতে বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তার ব্যক্তিগত ফেসবুক পোষ্টের মাধ্যমে এই বার্তায় জানান, বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে।
একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শুক্রবার ২৩ আগস্ট সকালে সাধ্যমত ত্রাণ সামগ্রী নিয়ে বিতরণের লক্ষ্যে বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আবু জাফর বন্যার্তদের সহযোগিতায় ঐ সকল এলাকার বিএমএসএফ'র নেতৃবৃন্দসহ সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
আপনারা নিজ নিজ জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করুন। কেন্দ্রীয় প্রতিনিধি দল আপনাদের সঙ্গে সমন্বয় করে বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য রেসকিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে।
নির্দেশনা প্রদান করে তিনি বলেন, সকলকে অনুরোধ করা হচ্ছে, নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করুন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। নিকটস্থ নিরাপদ আশ্রয়স্থলগুলো চিহ্নিত করে তা সংশ্লিষ্ট এলাকার মানুষদের জানিয়ে দিন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা করা সম্ভব।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান