"রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন" স্লোগানে শরীয়তপুরে ছাত্রজনতার বিক্ষোভ
মৌমিতা থেকে তনু ধর্ষণ, ভারত থেকে বাংলা। এই পৃথিবীতে নারী যেনো কিছু রাক্ষুসে মস্তিষ্কের মানুষের কাছে শুধুমাত্র ভোগ্যপন্য। দুই মাসের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের মতো জঘন্য ঘটনার ও স্বাক্ষী বর্তমান বিশ্ব। সম্প্রতি ভারতীয় ডাক্তার মৌমিতা ধর্ষণ ও হত্যা কান্ডে যেনো হিংস্রতার ভয়াবহতা গায়ে কাটা দিয়ে ওঠে সবার।
আর তাই ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শরীয়তপুরের শিক্ষার্থীরা।"রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন" স্লোগানে ছাত্রজনতার এক বিশাল ঢল নামে শরীয়তপুরের শহীদমিনার অঞ্চলে।এসময়ে মৌমিতা ধর্ষণ ও হত্যার বিচারের দাবি সহ শরীয়তপুর এবং সারা বাংলায় যতো ধর্ষণ কান্ড ঘটেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা।
ধর্ষকের শাস্তি এতোটাই ভয়ংকর হওয়া উচিৎ যাতে অন্য নিকৃষ্ট মনের মানুষের মধ্যেও মনুষ্যত্ব জাগে, এমন দাবি তুলেন আন্দোলনরত শিক্ষার্থী সাবিহা রহমান।মৌমিতা ধর্ষণ ও হত্যাকান্ড উল্লেখ করে নারীদের সতর্ক থাকা এবং অবশ্যই সাথে সেইফটির জন্য কাটা কম্পাস, ছুরি, কিংবা মরিচের গুরো রাখার পরামর্শ দেন শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া তাজনীন।
ধর্ষণ রুখতে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান করেন বিক্ষোভকারীরা।
এমএসএম / এমএসএম
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ