বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান :মহসিন মিয়া মধু
কয়েকদিনের টানা অতি বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিলে পানিবন্দী হয় প্রায় লক্ষাধিক পরিবার। ভয়াবহ এমন পরিস্থিতিতে বিশেষ করে খাদ্য সংকটে ও নানা সমস্যায় দিন কাটাচ্ছেন নিন্ম আয়ের পরিবারগুলো। এরিমধ্যে শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু তার ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
শ্রমজীবীদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টানা বৃষ্টির কারণে শুধু সাধারণ দিনমজুররাই নয়, বিভিন্ন পণ্যের ফেরিওয়ালা, ফুটপাতের হকার এবং দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা নানা পেশার হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সংকটাপন্ন এ পরিস্থিতিতে শহুরে শ্রমিকদের অনেকেই গ্রামে ফিরে গেছেন।
মো. মহসিন মিয়া মধুর সঙ্গে কথা বলে জানা গেছে ইতিমধ্যে তিনি ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মো. মহসিন মিয়া মধু।
তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে সবসময় ছিলেন ভবিষ্যতেও থাকবেন বলে তিনি জানান।
এদিকে গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে থেকে কমলগঞ্জ উপজেলার পতন উষার ইউনিয়নের শ্রীরামপুর, চন্দ্রপুর, মহেশপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন, ভাতিজা মোশাররফ হোসেন রাজ এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত